ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জনের মৃত্যু, কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 7:18 PM

ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জনের মৃত্যু, কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জনের মৃত্যু, কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় পুলিশের আইজিপি, ফায়ার বিগ্রেড কর্তৃপক্ষ ও রাজউককে পৃথক পৃথক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ৩০ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় রিট করেন আইনজীবী নিয়াজ মাহমুদ ও সাহিদা পারভীন শিলা। গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status