ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 6:33 PM

নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে মধ্য বয়সী এক প্রভাবশালী লম্পটের বিরুদ্ধে মাদরাসা শিশু (৭) শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহষ্পতিবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী ব্যাক্তিটি চেষ্টা করে যাচ্ছে। ঘটনাটি জানাজানি হওয়ায় বলাৎকারের শিকার শিশুটির দরিদ্র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে পরিবারটি দাবি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামের মৃত আতাউর রহমানের লম্পট ছেলে মধ্য বয়সী আবু সুফিয়ান গত বৃহষ্পতিবার হেসিয়ারা মধ্যপাড়া নুরানী মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে তার ব্যাটারীচালিত অটো গ্যারেজে নিয়ে যায়। পরে আবু সুফিয়ান ওই শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকারের সময় শিশুটি ব্যাথা পাওয়ার কথা জানালেও আবু সুফিয়ানের হাত থেকে শিশুটি রক্ষা পায়নি। এর আগেও আবু সুফিয়ান শিশুটিকে একাধিকার জোরপূর্বক বলাৎকার করেছে বলে শিশুটি তার পরিবারকে জানায়। 

এছাড়া আবু সুফিয়ানের বিরুদ্ধে এলাকায়  আরো অনেক শিশুকে জোরপূর্বক বলাৎকারসহ নারী ঘটিত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবু সুফিয়ান এলাকায় একাধিকবার অনেক শিশুকে বলাৎকারসহ নারী ঘটিত অপরাধের জড়িত থাকলেও তার পরিবারটি প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। লম্পট আবু সুফিয়ান ঘটনার পর থেকে এলাকাছাড়া হলেও তার বড় ভাই আবু তাহের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া আবু তাহের ভুক্তভোগী পরিবারটিকে এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করারও হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়। এছাড়া পরিবারটিকে এ নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেওয়া হয় বলে শিশুটির পরিবার জানায়। এতে করে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেও বলে জানায়।

হেসিয়ারা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি জানান, আবু সুফিয়ান খুব দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এ শিশুটিসহ একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। তাকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

শিশুটির মা জানান, তার শিশু সন্তানকে লম্পট আবু সুফিয়ান এর আগেও একাধিকবার বলাৎকার করেছে। আমি লম্পট আবু সুফিয়ানের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত আবু সুফিয়ানের বড় ভাই আবু তাহেরকে মুঠো ফোনে বক্তব্য জানতে চাইলে সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status