|
কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত
আহম্মেদুল কবির , কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এর পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক বিশেষ পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম( যুগ্ম আহ্বায়ক), বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)। কমিটি গঠিত হওয়ার পর দিন গতকাল ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের নবগঠিত জেলা কমিটির জেলা আহবায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
