|
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
|
![]() ভূরুঙ্গামারীতে ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা বুধবার (২৪ জুন) উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পাগলারহাট এলাকার নিশাত মেমোরিয়াল কিন্ডার গার্ডেনে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা। সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কুড়িগ্রাম জেলা সভাপতি আতাউর রহমান খান হেরিক ও সহসভাপতি চিন্ময় পাল। বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সভায় নজরুল ইসলাম বলেন, ঔষধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান খান হেরিক বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় উপজেলার পাথরডুবি, শিলখুড়ী ও তিলাই ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
