ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 7:20 PM

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ এ.এম. শাহজাহান।অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, কলেজ গভর্নিং বডির সদস্য শরীফ কয়েস, শিক্ষক পরিষদের নেতা ও সহকারী অধ্যাপক মফিজুল হক, সহকারী অধ্যাপক আব্বাস মিজান, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন এবং এইচএসসি পরীক্ষার্থী তানজিল হোসেন।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশ নেন।বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status