ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানের তিন এলাকায় বংশ বিস্তার করছে পঙ্গপাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 1:19 PM

পাকিস্তানের তিন এলাকায় বংশ বিস্তার করছে পঙ্গপাল!

পাকিস্তানের তিন এলাকায় বংশ বিস্তার করছে পঙ্গপাল!

করোনা বিপর্যয়ের মাঝেই নতুন আতঙ্ক পঙ্গপাল। সামনে এলো নতুন তথ্য- দক্ষিণ এশিয়াতেই পঙ্গপালের প্রজনন ঘটছে। এতে এ অঞ্চলের অন্যতম দুই বৃহৎ দেশ ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই হামলার শিকার হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে বলা হয়, শীতকাল বৃষ্টিবহুল হওয়ায় পঙ্গপালের জন্ম ও বংশ বিস্তার ঘটেছে পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায়। পুরো পাকিস্তানের ৩৮ শতাংশ এলাকা পঙ্গপাল প্রজননের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। এর মধ্যে ৬০ শতাংশ এলাকা বেলুচিস্তানে, ২৫ শতাংশ সিন্ধে এবং ১৫ শতাংশ এলাকা পাঞ্জাবে।  যদি এ তিন স্পটে পঙ্গপাল নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে হামলার ঝুঁকি এড়ানো যাবে না।
ইতিমধ্যে বেলুচিস্তানে জন্ম নেয়া এক ঝাঁক পঙ্গপাল এ মাসের শুরুতে হানা দিয়েছে ভারতের রাজস্থানের আজমেরে। সেখানে বিপুল ফসল নষ্ট করছে এ ঝাঁকটি।  

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় পঙ্গপালের প্রজনন হচ্ছে। এ প্রজনন আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে। এদের মধ্য থেকেই কয়েকটি ঝাঁক বয়স্ক হচ্ছে। যারা মে মাসের শেষের দিকে ইরান ও ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় হানা দেবে। জুন পর্যন্ত এদের চলাচল অব্যাহত থাকবে।

এ ব্যাপারে এফএও সতর্ক করে জানায়, ২২ জুন থেকে দক্ষিণ ইরান, ইরান-বেলুচিস্তান সীমান্ত, ওমান ও পূর্ব আফ্রিকা থেকেও পঙ্গপালের আরো কয়েকটি গ্রুপ পাকিস্তান ও ভারতে প্রবেশ করতে পারে। ফলে কয়েকটি ঝাঁকের সম্মিলিত শক্তি ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে দক্ষিণ এশিয়া অঞ্চলে।সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস।

পাকিস্তানের তিন এলাকায় বংশ বিস্তার করছে পঙ্গপাল!

পাকিস্তানের তিন এলাকায় বংশ বিস্তার করছে পঙ্গপাল!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status