ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ক্যামেরার সামনে কাপড় খুললেন পাওলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 1:26 PM

ক্যামেরার সামনে কাপড় খুললেন পাওলি

ক্যামেরার সামনে কাপড় খুললেন পাওলি

বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বাঙালি নায়িকা পাওলি দাম। শরীরে এক টুকরো বস্ত্র নেই। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’-এ (ইংরেজি) পুরোপুরি বিবসনা হয়ে দীর্ঘ চার মিনিটে বিছানার একটি দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটির বাংলা নাম 'ছত্রাক'।


বিছানায় নগ্ন এই দৃশ্যের শুটিংয়ে নায়িকা পাওলি আপত্তি করেন নি, অনায়াসে নিজের শরীরকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন পাওলি দাম। তিনি এই নগ্নতার পক্ষে যুক্তি দেখিয়েছেন।

 
নগ্ন হয়ে অভিনয় করা প্রসঙ্গে পাওলি পাল্টা যুক্তি দেখিয়ে প্রশ্ন তোলেন, যদি বিছানায় যৌনতার সময়ে আমাদের গায়ে কাপড় না-থাকে, তা হলে পর্দায় সেই চরিত্রে অভিনয়ের সময়ে গায়ে কাপড় রাখতে হবে কেন? বিদেশি ছবিতে তো এমন কৃত্রিমতা থাকে না!
 

‘মাশরুম’ ছবিতে পাওলির নিরাবরণ হয়ে অভিনয় করা নিয়ে এরমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে কোলকাতার টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ছবিতে সহ-অভিনেতা অনুব্রত-এর সঙ্গে প্রায় চার মিনিট তাকে প্রাক-শরীরিক সম্পর্কে দেখা যাবে। ইউটিউবে দৃশ্যটির অংশবিশেষ দেখে টালিগঞ্জের অনেকেই মন্তব্য করছেন, দৃশ্যটি এতটাই বোল্ড যে, বিদেশে চললেও এ দেশে তার সেন্সর-ছাড়পত্র পাওয়া মুশকিল।

 
কিন্তু পাওলির আশা, এই বিশেষ দৃশ্যই বাংলা ছবিকে আন্তর্জাতিক মাপকাঠিতে সাবালক হতে সাহায্য করবে। এ বিষয়ে আক্ষেপ করে পাওলি বলেন, এখনকার বাংলা ছবি আন্তর্জাতিক স্তর থেকে অনেক পিছিয়ে। হলিউডে দেখুন,  কেট উইনসলেটদের ক্যামেরার সামনে নগ্ন হতে কোনও সমস্যা হয় না! অথচ বাংলায় বাস্তবসম্মত ভাবনা না-ভেবে শুধু দক্ষিণ ভারতের ছবি কপি করতেই ব্যস্ত সবাই। পাওলির  মন্তব্য, এ রকম একটা দৃশ্য বাংলা ছবিকে দিয়ে যদি আমি কপি-সিনেমা তৈরির প্রবণতা আটকাতে পারি, তা হলে সেটা হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
 

বিভন্ন সময়ে ভারতীয় কিছু ছবিতে ডামির মাধ্যমে যৌন-উত্তেজক দৃশ্য তৈরী করে সংযোজন করা হতো। কিন্তু ‘মাশরুম’ ছবির পরিচালক বিমুক্তি জয়াসুন্দর এবার কোনো ডামি ব্যবহার করেন নি। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এ ছবিটি আর্ন্তজাতিকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
 

‘মাশরুম’ ছবির শয্যা-দৃশ্যে বিবসনা হয়ে অভিনয় করা প্রসঙ্গে পাওলি দাম বলেন, কোনো ডামি নয়। আমি নিজে এই দৃশ্যে অভিনয় করেছি। দৃশ্যটার শুটিং হয়েছিল বোলপুরে। ছবিটি দেখলেই সবাই বুঝবেন, দৃশ্যটা মোটেও আরোপিত নয়। আমার চরিত্রের মেয়েটি কলকাতায় থাকে, তার বয়ফ্রেন্ড থাকে দুবাইয়ে। মেয়েটি তাকে মিস করে এবং শারীরিক তাগিদে ক্রমশ জড়িয়ে পড়ে আর একটি ছেলের সঙ্গে। এমন তো দৃশ্যটি ক্যামেরাবন্দি করার সময়ে পাওলি-অনুব্রত ছাড়া সেটে ছিলেন শুধু সিনেমাটোগ্রাফার চান্না দেশপ্রিয় এবং পরিচালক বিমুক্তি জয়াসুন্দর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status