ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গাড়ি ভ্রমণে বমি থেকে বাঁচার উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 1:18 PM

গাড়ি ভ্রমণে বমি থেকে বাঁচার উপায়

গাড়ি ভ্রমণে বমি থেকে বাঁচার উপায়

গাড়িতে উঠলে অনেকেই বমি করেন।  আবার বমি বমি ভাব, খাদ্যে অরুচি ও মাথাব্যথার সমস্যা হতে পারে। সাধারণত গর্ভাবস্থায় ভ্রমণে গেলে কিংবা অ্যাসিডিটির কারণে এ সমস্যা বেশি হয়।

ভারতীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছে, সাধারণত বাসে বা প্রাইভেটকারে উঠলে ‘মোশন সিকনেস’ হয়। এ ছাড়া এসিডিটির সমস্যা বাজে গন্ধ থেকেও বমি হতে পারে।

বমি থেকে বাঁচার উপায় গুলো জেনে নেই-

১. গাড়িতে উঠলে সবসময় জানালার পাশের সিটে বসুন এবং বাইরের বাতাস ভেতরে আসতে দিন।

২. যেদিকে গাড়ি চলছে, সেদিকে বসুন। উল্টো দিকে পেছন করে বসবেন না।

৩. যেদিন বেড়াতে যাবেন আগের দিন রাতে ভালোভাবে ঘুমিয়ে নিন।

৪. চলন্ত গাড়িতে বই ও ফোন ব্যবহার করবেন না।

৫. বমি ভাব কিংবা পাকস্থলীর যে কোনো সমস্যায় আদা খেতে পারেন। বমি ভাব দেখা দিলে এক টুকরো আদা নিয়ে চিবুতে থাকুন।

৭. লেবুর রসে থাকা অ্যাসিড বমি ভাব কমায়। এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস, এক চিমটি লবণ মিশিয়ে খেলে বমি ভাব দূর হবে।

৮. এসিডিটির সমস্যা থাকলে পুদিনাপাতা খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, পুদিনাপাতার তেল বমি ভাব কমায়। দুই হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুকলে এ সমস্যা দূর হবে।

৯. মৌরি গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং ভাজা জিরা বমি ভাব দূর করে।

১০. বমি ভাব হলে ছোট্ট একটি এলাচ মুখে দিতে পারেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status