ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 May, 2020, 5:31 PM

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ চলে এসেছে বলে জানিয়েছে তুরস্ক। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন কোচা বলেন, তার দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সফলতা অর্জন করেছে। দেশে প্রতিদিন ৫০ হাজার মানুষকে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে এখন আর এই মাত্রায় পরীক্ষা করার প্রয়োজন নেই।

তিনি বলেন, গত আট সপ্তাহ লড়াইয়ের পর করোনাভাইরাসের বিরুদ্ধে সফলতা এসেছে কিন্তু এখনো সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দ্বিতীয় দফার লড়াইয়ে নিয়ন্ত্রিত সামাজিক জীবন রক্ষা করে চলবে তুরস্ক।

সরকারি হিসাব অনুসারে, তুরস্কে এখন পর্যন্ত এক লাখ ৪৪ হাজার ৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: পার্সটুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status