ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১২ আশ্বিন ১৪৩৩
ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা
নাজমুল হক শ্যামল, জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্ক থেকে
প্রকাশ: Sunday, 27 September, 2026, 1:30 PM

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার ঝড়ে ব্যাপক বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও বন্যা দেখা দিয়েছে। দুর্যোগের কারণে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে কানেকটিকাট ও পেনসিলভেনিয়াতেও ব্যাপক প্রভাব পড়েছে।

উত্তর আটলান্টিক সাগর থেকে সৃষ্ট এই শক্তিশালী ঝড় শুক্রবার স্থলভাগে আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে উত্তরে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত প্রায় ১৪টি অঙ্গরাজ্যে ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ঝড় শুরু হওয়ার পর চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা


দুর্যোগের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে এরই মধ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি প্রায় ২ হাজার ৪০০ ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। এ সময় মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত, তীব্র দমকা হাওয়া ও বিপজ্জনক সাগরস্রোত অব্যাহত থাকতে পারে।

নর’ইস্টারের প্রভাবে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগ পরিস্থিতির মধ্যে শনিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউজার্সির গভর্নর মিকি শেরিল নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা না করলেও রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্র চালু করেছেন।

নিউজার্সির গভর্নর মিকি শেরিল সামাজিক যোগাযোগমাধ্যমে বাসিন্দাদের ঝড়কে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও নগরবাসীকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বন্যার পানিতে গাড়ি না চালানোর জন্য সতর্ক করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status