ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
'কি করাম, পেট ত কিচ্ছুই মানে না'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 7:29 PM

'কি করাম, পেট ত কিচ্ছুই মানে না'

'কি করাম, পেট ত কিচ্ছুই মানে না'

কি করাম? পেট ত কিচ্ছুই মানে না। পেডের টানে রিক্সা লইয়া বাইর ত অইনই লাগে। বারই না অইলে ত না খাইয়া মরুন লাগব। হের পরেও তিন দিন দইরা বাইর অইনা। তিন দিন পরে আইজ বাইর অইলাম। বাইর অইয়াও লাব অইল না। রাস্তা গাডে মানুষ নাই। গাড়ি বন্ধ দূরের মানুষেরা আইরার পারেনা। হের পরে পুলিশের ডর। চুরি কইরা কইরা সাবদানে থাইক্যা রিক্সা চালাইন লাগে। আগে ত কুনু সমস্যা আছিন না। হারাদিন চালাইবার পারছি। অহন করনার কারনে রাস্তাত বাইর অইবার পারি না। নিজের-অ ত একটা ডর আছে। কার শইল্যে কী আছে হেইডা ত আমরা কেউ জানি না। যদি আমারও অইয়া যায়, তাইলে কী অইব' কথাগুলা বলছিলেন আহাদ মিয়া নামের একজন রিক্সাচালক। তার বাড়ি গফরগাঁও উপজেলার বেলাব গ্রামে। মাসে ২হাজার টাকা ভাড়ায় বসবাস করে ভালুকা এলাকায় তিনি রিক্সাচালান। তার একমাত্র ছেলে বাড়িতে দাদির সাথে থেকে করে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। রবিবার বিকালে কথা হলে আহাদ মিয়া জানান, করোনার পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে তিনি ৭ শ থেকে ৮ শ টাকা রোজগার করতে পারতেন। বর্তমানে ওই রোজগারে ভাটা পরেছে। এখন ৩ থেকে ৪ শ টাকার বেশি কামানো যায় না। ভাড়া না থাকায় ওই সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাশে দাড় করিয়ে রিক্সাটি মুছে পরিষ্কার করছিলেন তিনি।

আহাদ মিয়া জানান, প্রতিদিন গড়ে তার ব্যক্তিগত খরচ কমপক্ষে একশত টাকা। রিক্সার পেছনে ৭০ টাকা। কোন দিন রিক্সা নষ্ট হলে ৫ থেকে ৬ শ টাকা লেগে যায়। বাসা ভাড়া বিদ্যুৎ বিল ও গ্যাস খরচ ছাড়াই প্রতিদিন বাসায় তাদের স্বামী-স্ত্রীর খাবার বাবদ গড়ে কমপক্ষে ২ শ টাকা লাগে। এই পরিস্থিতির আগে ভালই  চলছিল তার সংসার। কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি জানান, গত তিন দিনে কেউই তার বাসায় কিছু নিয়ে যাওয়া ত দূরের কথা খোঁজও নেয়নি।

একই কথা বলছিলেন অপর এক রিক্সাচালক ওয়াসীম। তার বাড়ি ত্রিশালে। ভাড়া বাসায় থেকে তিনিও ভালুকায় রিক্সা চালান। আহাদের মত একই কথা বলেন তিনি। তিনিও জানান, করোনার জন্যে আগের চাইতে তার অনেক রোজগার কমে গেছে। তার দাবি, ভালুকার শত শত রিক্সাচালকদের প্রায় সকলেই একই দশা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, উপজেলা নিম্ন আয়ের মানুষদের জন্য অচিরেই আমরা কিছু বরাদ্ধ দিয়ে দিবো। স্থানীয় জনপ্রতিনিধিগণ ওইসব বরাদ্ধ দিনমজুর, রিক্সাচালকসহ এলাকার গরীব মানুষের মাঝে বিতরণ করবে। পৌর এলাকার জন্যেও ব্যবস্থা থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status