ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ট্রাকচাপায় পিষ্ট মা, অলৌকিকভাবে বাঁচল কোলের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:03 PM

ট্রাকচাপায় পিষ্ট মা, অলৌকিকভাবে বাঁচল কোলের শিশু

ট্রাকচাপায় পিষ্ট মা, অলৌকিকভাবে বাঁচল কোলের শিশু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মা সাবিত্রী দাশ টুকি। ঠিক তখন অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে মায়ের কোলে থাকা দুই বছরের মেয়ে পিংকি দাস ও তার বোন। অবুঝ শিশুদের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু দেখা ছাড়া কিছুই করার ছিল না।

শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা বন্দরের ৩নং গেটের সামনে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। আহত পিংকিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবিত্রী ভোমরা ইউপির পদ্মশাখরা গ্রামের দুর্গা দাশের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুই সন্তানসহ স্বামীর বাড়ি রাজারবাগান থেকে ভ্যান যোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন সাবিত্রী। ভোমরা বন্দরের কাছে পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা ট্রাক পেছন থেকে তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়েন সাবিত্রী ও তার দুই মেয়ে। এ সময় সাবিত্রীকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তবে তার কোলের শিশু পিংকি ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচে। তবে আঘাত পায়। অপর মেয়েটি সুস্থ রয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের এসআই বিশ্বজিত সরকার বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। পিংকি সামান্য আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরইমধ্যে সাবিত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status