ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান যাবে না টাইগাররা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:01 PM

পাকিস্তান যাবে না টাইগাররা!

পাকিস্তান যাবে না টাইগাররা!

বর্তমানে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে বাংলাদেশের তৃতীয় দফায় পাকিস্তান সফর করা কঠিন মনে করছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী টাইগারদের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

শনিবার গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ব্যাংকার্স ক্রিকেটের ফাইনাল শেষে পাকিস্তান সফরের ব্যাপারে কথা বলেন বিসিবি প্রধান। সেখানে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে দু-একদিনের ভেতরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘এখন পর্যন্ত যা দেখছি, চতুর্দিকে অবশ্যই অনিশ্চয়তা তো আছেই। আমরা অপেক্ষা করছি। কাল-পরশুর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন পর্যন্ত কিছু হয়নি। এটা এখনো প্রক্রিয়াধীন আছে। আমার মনে হয় দুই-এক দিনের মধ্যেই আমরা নিশ্চিত করে বলতে পারব কী হতে যাচ্ছে। তবে সব জায়গায় ভ্রমণে যেভাবে বিধিনিষেধ দেওয়া হচ্ছে, সুযোগ কমই মনে হচ্ছে। খুবই কঠিন।’

তৃতীয় দফার পাকিস্তান সফরে করাচিতে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলার কথা ছিল তামিম-মুমিনুলদের। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হুমকিতে পড়ে এই সফর। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্য ভেন্যুতে সিরিজটি আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বিসিবি প্রধান বলেন, ‘সেই সুযোগ নেই। তবে সফরটি অন্য কোনো সময় করা যেতে পারে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status