ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবা-মা গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 10:05 PM

৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবা-মা গ্রেফতার

৪ বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবা-মা গ্রেফতার

মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। একবার নয়, একাধিকবার। আরও অভিযোগ, ধর্ষণের ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। এই অভিযোগে বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বালিগঞ্জে।

বালিগঞ্জের পদ্মপুকুরের বাসিন্দা ৩০ বছরের নির্যাতিতা যুবতীর অভিযোগ, বাড়ির সদস্যরাই তাকে দেহ ব্যবসায় নামায়। জোর করে তাকে বাধ্য করে দেহ ব্যবসা করতে। ২০১৫ সাল থেকে এমন চলছে। শহরের একের পর এক হোটেলে তাকে নিয়ে যান তার বাবা ও মা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

তারপর সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় ট্যাঙরা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী। নিজের বাবা ও মাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবা, মাকে গ্রেফতার করেছে পুলিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status