ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যুবকের সঙ্গে পরকীয়া করে দুই সন্তানের মায়া ভুলে মায়ের আত্মাহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:45 PM

যুবকের সঙ্গে পরকীয়া করে দুই সন্তানের মায়া ভুলে মায়ের আত্মাহত্যা

যুবকের সঙ্গে পরকীয়া করে দুই সন্তানের মায়া ভুলে মায়ের আত্মাহত্যা

স্বামী প্রবাসে থাকা অবস্থায় এলাকার এক যুবকের সঙ্গে পরকীয়া করেন গৃহবধূ শান্তা ইসলাম। খবর পেয়ে স্ত্রীর পরকীয়া রোধে দেশে ফেরেন স্বামী। নিজ এলাকা ছেড়ে বাজারের টিনপট্টিতে নেন ভাড়া বাসা। তবুও স্ত্রীকে পরকীয়ার নেশা থেকে ফেরানো যায়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর কলহ চরমে উঠে। এতে নিজের দুই সন্তানের মায়া ভুলে আত্মাহুতি দেন মা শান্তা। আত্মাহুতির সময় একটি চিরকুট লিখে যান তিনি।

শনিবার সকালে টিনপট্টির একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ নরসিংদীর রায়পুরার সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী।

পুলিশের ভাষ্য, মৃত্যুর আগে গৃহবধূর লিখে রাখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে ‘আমার জন্য তুমি জীবন দিও না’ লিখে যান গৃহবধূ শান্তা।

স্বামী জুয়েল মিয়া বলেন, আমাদের দাম্পত্য জীবনে দুই সন্তান জন্মগ্রহণ করে। আর্থিক সচ্ছলতার প্রয়োজনে সৌদি আরবে পাড়ি দেই। প্রবাসে থাকার সময় নিজ এলাকার যুবক বিল্লালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। বিষয়টি জেনে সমাজবিরোধী সম্পর্ক রাখতে নিষেধ করি। কিন্তু কোনো কার্যকরিতা না দেখে জানুয়ারিতে দেশে এসে শ্বশুর-শাশুড়িতে বিষয়টি অবগত করি।

তিনি আরো বলেন, স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে নিজ এলাকা ছেড়ে ভৈরব বাজারে বাসা ভাড়া নেই। তবুও সমাধান পাওয়া যায়নি। এ নিয়ে শুক্রবার রাতে শান্তার সঙ্গে ঝগড়া হয়। শনিবার সকালে বাসার বাইরে গেলে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেন শান্তা। মাকে ফাঁসিতে ঝুলতে দেখে আমাকে মোবাইলে জানায় আমাদের মেয়ে। তাৎক্ষণিক স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি অবহিত করি। এরপর শান্তার মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূর মা হেলেনা বেগম বলেন, পরকীয়া প্রেমিক বিল্লালকে অনেকবার নিষেধ করা হয়েছে। তবে সে কর্ণপাত করেনি। মেয়ের সঙ্গে বিল্লাহ যোগাযোগ রেখেছে। গত দুইদিন আগে মেয়ে ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার মীমাংসা করেছি। তবে একই বিষয় নিয়ে মেয়েকে মারধর করেন মেয়ের জামাই। তাই মেয়ে আত্মহত্যা করেছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খাঁন বাহার বলেন, জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে গৃহবধূ শান্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়া প্রেমের জেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করতে পারেন তিনি। মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।ঘটনাটি জানতে শান্তার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর সন্দেহজনক কিছু পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status