ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নারীর গোপন চাহিদা কী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 5:41 PM

নারীর গোপন চাহিদা কী!

নারীর গোপন চাহিদা কী!

পুরুষ যৌনকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন অস্ট্রেলিয়ার বাসিন্দা রায়ান জেমস। নারীদের সঙ্গে মেলামেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা তার। বিবাহিত, অবিবাহিত, কুমারিসহ নানা বয়সের নারী তাকে ভাড়া করেন। আর সময় দেওয়ার বিনিময়ে ৪০০ ডলার থেকে শুরু করে ৬০০০ ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন রায়ান।

তার মতে, নারীরা কেবল যৌনমিলকেই প্রাধান্য দেন না, তাদের চাহিদা অন্যরকম। সম্প্রতি ইংল্যান্ডের ডেইলি মেইলের অস্ট্রেলিয়া ভার্সনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নারীর বিভিন্ন চাওয়া পাওয়ার কথা বলেন। তিনি জানান, বিছানায় নারী শুধু যৌনতা-ই চান না। একে অপরের কথা বলা, এখানে ওখানে ঘুরতে যাওয়াও নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি জানান, তাকে শুধু নারীর সঙ্গে যৌনমিলন করার জন্যই ভাড়া করা হয় না। একসঙ্গে ঘুরে বেড়ানোসহ আরো অন্যান্য কাজের তাকে ফি প্রদান করা হয়। তিনি তার পেশাদারী কাজের জন্য ৪০০ ডলার থেকে শুরু করে ৬০০০ ডলার পর্যন্ত ফি নেন। তার মধ্যেই যৌনমিলন ও হোটেলে অবস্থান সংযু্ক্ত থাকে।

রায়ন বলেন, নারীদের যৌন চাহিদা অন্যরকম। তারা আমাকে ভাড়া করেন কেবল শারিরীক চাহিদা মেটানোর জন্য নয়। বেশিরভাগ নারী আমাকে সঙ্গে নিয়ে হোটেলে ঘোরা ও অন্যান্য কাজ কর্মও করেন। পুরুষরা বেশির ভাগ সময় যৌনমিলনকেই প্রাধান্য দেয়। কিন্তু সেটাই সব কিছু নয়। অনেক নারী আছেন যারা যৌনতা নির্ভর খুনসুটি করতেও ভালোবাসেন। তাই পুরুষদের উচিত শুধু যৌনমিলনের উপর গুরুত্ব না দিয়ে, অন্যান্য বিষয়ের উপরেও গুরুত্ব দেওয়া।

রায়ান আরো বলেন, অনেক নারী আছেন যারা বারে গিয়ে যে কোনো পুরুষ যৌনকর্মীকে নিয়ে আনন্দ ফূর্তি করেন, কিন্তু যৌনমিলন করেন না।
তিনি বলেন, বেশির ভাগ নারী তার যৌনকর্মীর সঙ্গে কী করবেন তা আগে থেকে ঠিক করেন না। ভাড়া করার পর যা করতে ভাল লাগে, তাই করতে শুরু করেন। আবার অনেক নারী আছেন, যাদের পছন্দের বিষয় তারা জানান। তারা মিলিত হয়ে সেভাবে কাজ করতে বলেন। আবার কিছু নারী আছেন, যারা শুধু যৌনমিলনের জন্যই টাকা পরিশোধ করেন। তারা নিজেদের শারীরিক চাহিদা মিটিয়েই চলে যান। তাদের নিজের কোনো পছন্দের কথা বলেন না। আমি যা করি তারা তাতেই তারা খুশি থাকেন।

নিজের অভিজ্ঞতা কথা বলতে গিয়ে রায়ান আরো বলেন, পুরুষের উচিত নারীর মনের কথা জানা। তা না হলে নারীকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আর এ বিষয়টি একজন পুরুষ যৌনকর্মী খুব ভালো করেই জানেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status