ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রতারণার জালে সাত পরিবার নিঃস্ব!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:38 PM

প্রতারণার জালে সাত পরিবার নিঃস্ব!

প্রতারণার জালে সাত পরিবার নিঃস্ব!

আব্দুল আউয়াল হাওলাদার, সুন্দরবন সংলগ্ন উপজেলার উত্তর সাউথখালী গ্রামের বাসিন্দা। বলেশ্বর নদীতে মাছ ধরে সংসার পরিচালনা করেন তিনি। তার সহযোগী হিসেবে রয়েছেন বড় ছেলে শামীম।

অভাবের কারণে ছেলেকে তেমন পড়ালেখা শেখাতে পারেননি। তাছাড়া মাছ ধরায় এখন আর আগের মতো সুখ নেই। তাই যুবক ছেলেকে বিদেশ পাঠিয়ে এ পেশা থেকে অবসর নেয়ার স্বপ্ন দেখছিলেন জেলে আউয়াল। তার দীর্ঘদিনের লালিত সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলে ২০১৬ সালে একই উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বাসিন্দা ইউছুপ শিকদারের ছেলে বর্তমান সৌদি প্রবাসী মো. কবির শিকদার।

এর প্রেক্ষিতে জেলে ভিসায় ১০ বছরের জন্য (ওমানে) চাকরি দেয়ার প্রলোভনে শামীম হাওলাদার, প্রতিবেশী আরিফ হোসেন, ওই ইউপির বকুলতলা গ্রামের মোশারফ হোসেন, রুমী বেগম, দক্ষিণ সাউথখালীর কামরুল ইসলাম, চালিতা বুনিয়া এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাপলেজা এলাকার দুইজন। জনপ্রতি পাঁচ লাখ ৫০ হাজার করে সাতজনের থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে গা ঢাকা দেন প্রতারক কবির।

ক্ষতিগ্রস্ত জেলেরা জানায়, কবিরের প্রতারণার ফাঁদে পড়ে আমরা সাতটি পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। এ জন্য তারা কবিরের কঠোর বিচার দাবি করেন।

কবির দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পিতা ইউছুপ শিকদার বলেন, ওই লোকগুলোর থেকে টাকা নিয়ে কবির যাদের কাছে দিয়েছে তারা প্রতারণা করেছে। তাই ওই সাতজনের বিদেশ যাওয়া হয়নি। তবে টাকা কবির টাকা পরিশোধ করবেন সে ক্ষেত্রে তাদের ধৈর্য ধরতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status