ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা: পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:31 PM

করোনা: পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ বন্ধ

করোনা: পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ বন্ধ

করোনা আতঙ্কে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। জিনিউজ জানিয়েছে, শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, করোনার আতঙ্কের জের। করোনার হানা শিক্ষায়। আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এর আগেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি। এদিন পর্যন্ত ক্লাস অথবা সেমিনার কোনো কিছুই করা হবে না। সেই মতো আজ সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আজ সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ  থেকেই ওই একই নির্দেশিকা জারি করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status