ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
করোনা আতঙ্কে দেশজুড়ে প্রার্থনার ডাক দিলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:40 PM

করোনা আতঙ্কে দেশজুড়ে প্রার্থনার ডাক দিলেন ট্রাম্প

করোনা আতঙ্কে দেশজুড়ে প্রার্থনার ডাক দিলেন ট্রাম্প

করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ জন।  চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭৩ জন। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হয়েছেন  ৩১ জন।

এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রোববার দেশটিতে জাতীয় প্রার্থনা দিবস পালনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ আহ্বান জানান তিনি। এমনকি এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি।

শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, আমি রোববার ১৫ মার্চকে জাতীয় প্রার্থনা দিবস হিসেবে ঘোষণা করছি। ইতিহাস অনুসারে আমরা এমন এক দেশ, যারা এমন পরিস্থিতিতে সুরক্ষা ও শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে যাই।

আরেক টুইটে তিনি বলেন, ‘যে যেখানেই থাকেন, সবাই বিশ্বাস করে প্রার্থনায় অংশ নিন। একসঙ্গে আমরা সহজেই জয়ী হবো!

এদিকে সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর খ্রিষ্টান ও ক্যাথলিক সম্প্রদায়ের একটা বড় অংশই ট্রাম্পের অনুসারী। তাদের ভোট ধরে রাখতে এরইমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান সরকার। যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা ঘোষণাসহ সরকারি স্কুলগুলোতে প্রার্থনা আয়োজনে জোরালো ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া, ধর্মীয় সংগঠনগুলো যেন ফেডারেল সরকারের হাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে উহান শহরে প্রথমে শনাক্ত হওয়া করোনভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন  প্রায় ১ লাখ ৪৫ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন। সূত্র: ফক্স নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status