ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ৯১ জনকে বাড়িতে থাকার পরামর্শ, ৪ জন পর্যবেক্ষণে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 3:44 PM

চাঁপাইনবাবগঞ্জে ৯১ জনকে বাড়িতে থাকার পরামর্শ, ৪ জন পর্যবেক্ষণে

চাঁপাইনবাবগঞ্জে ৯১ জনকে বাড়িতে থাকার পরামর্শ, ৪ জন পর্যবেক্ষণে

চাঁপাইনবাবগঞ্জে ভারত ফেরত ৯১ জনকে হোম কোয়ারেনটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ চারজনকে কোয়ারেনটিনে রেখে মনিটরিং করছে।

ভারতের ভিসা স্থগিতের কারণে সোনামসজিদ বন্দর দিয়ে বাংলাদেশি পাসর্পোটধারীরা যেতে না পারলেও বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনাভাইরাস প্রতিরোধে সোনামসজিদ বন্দর ব্যবহারকারী সবাইকে ভালভাবে চেকআপ করছে তিন সদস্যের একটি মেডিকেল টিম। ভারতে করোনাভাইরাসে দুইজন মারা যাওয়ার কারণে গত দুইদিন থেকে দেশটি থেকে আসা সব পাসর্পোটধারী যাত্রীর পুরো ঠিকানা সংরক্ষণ করা হচ্ছে এবং সবাইকে অন্তত ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেনটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, গত বৃহস্পতিবার ১৬ ভারতীয়সহ ৯১ জনকে স্বেচ্ছায় হোম কোয়ারেনটিনে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া রহনপুর শুল্ক স্টেশনে ভারত থেকে আসা ট্রেনচালক, সহকারী ও ব্যবস্থাপকদের অস্থায়ী মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করছে।

সিভিল সার্জন আরও জানান, সদর হাসপাতালে চারটি ও ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুইটি করে ১০টি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আর ইতালি ফেরত তিনজন এবং ভারত ফেরত একজনের দেহে অতিরিক্ত তাপমাত্রা থাকায় চারজনকে হোম কোয়ারেনটিনে রেখে মনিটরিং করা হচ্ছে, যাদের মধ্যে ইতালি ফেরত একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায় এবং অন্য তিনজনের একজন ভারত ফেরত ঘোড়াপাখিয়া গ্রামের, ইতালি ফেরত চাঁদলাই ও ঘোড়াপাখিয়া গ্রামের দুইজন।

এদিকে সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশিদের ভারত গমন বন্ধ থাকলেও ভারতীয়দের চলাচল স্বাভাবিক রয়েছে।

ইমিগ্রেশন সেন্টারের উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, শনিবার দুপুর ২টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৮৩ জন ও ৩৩ জন  ভারতীয় নাগরিক ফেরত গেছেন। বন্দরে কাজ করছে তিন সদস্যের মেডিকেল টিম যারা ভারতীয় ট্রাকচালক ও এর সহকারী এবং পাসপোর্টধারীদের পরীক্ষা করছে।

এদিকে সোনামসজিদ বন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শ্রমিকদের সুরক্ষার জন্য বন্দরের বিভিন্ন পয়েন্টে সাবান ও জীবাণুনাশক তরল উপকরণসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status