ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
প্রেম করে বিয়ে করায় শিকলবন্দী ছাত্রী!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 9:18 PM

প্রেম করে বিয়ে করায় শিকলবন্দী ছাত্রী!

প্রেম করে বিয়ে করায় শিকলবন্দী ছাত্রী!

কুড়িগ্রামে দুই দিন ধরে শিকলবন্দী থাকা এক শিক্ষার্থীকে অবশেষে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে তাকে শিকল দিয়ে পা বেঁধে ঘরে বন্দী করে রাখা হয়।


এলাকাবাসী জানায়, সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ওই ছাত্রী পরিবারের সম্মতি ছাড়া পার্শ্ববর্তী এক যুবকের সাথে বিয়ে রেজিস্ট্রি করে। এতে পরিবার ক্ষিপ্ত হয়ে তাকে শিকল দিয়ে পা বেঁধে ঘরে বন্দী করে রাখে।

এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে তাকে শিকলমুক্ত করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজসেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status