ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বাসচালক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 8:10 PM

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বাসচালক গ্রেফতার

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বাসচালক গ্রেফতার

মানিকগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার ভুলজয়রা এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার সরাফত আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার এসআই শেখ সাইয়াদুর রহমান জানান, আবুল নিজেকে একজন বাসচালক হিসেবে দাবি করছে। যদিও ড্রাইভিং লাইসেন্স নেই। সে সদর উপজেলার ভুলজয়রা এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

শিশুর মা লিখিতভাবে বিষয়টি পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। আবুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status