ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 8:07 PM

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

রাজধানীর গাবতলীতে মায়ের সঙ্গে অভিমান করে জয় হাওলাদার (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে গাবতলীর বেড়িবাঁধ সিটি কলোনির (টিনশেড) একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়ের ভাই সানজিদ জানান, বাসার আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জয়।

তিনি বলেন, ‘আমার ভাই কিছু করত না, সে বিবাহিত। তাই আমার মা তাকে বকাঝকা করে। এতে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করে। আমরা কেউ বাসায় ছিলাম না। আমার ভাই ও মা বাসায় ছিল। আমরা খবর পেয়ে বাসায় আসি।’

নিহত জয়ের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়। স্থানীয় দানু মিয়ার ছেলে। বর্তমানে গাবতলীর বেড়িবাঁধ সিটি কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। চার ভাইয়ের মাঝে জয় দ্বিতীয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status