ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা থেকে বাঁচতে মদপান, ইরানে ২৭ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:30 PM

করোনা থেকে বাঁচতে মদপান, ইরানে ২৭ জনের মৃত্যু

করোনা থেকে বাঁচতে মদপান, ইরানে ২৭ জনের মৃত্যু

‘মদপান করলে শরীরে করোনাভাইরাস বাসা বাঁধতে পারে না’, এমন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেল ২৭ জনের। মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চীনের পর করোনা ভয়াবহ প্রকোপ যদি কোনও দেশে পড়ে থাকে, তা হল ইতালি ও ইরান। ইরানে ইতিমধ্যেই প্রায় আড়াইশ’ জন করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি।

এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছিল ভূয়া খবর। গুজব রটেছিল, মদ নাকি মানুষকে করোনার কোপ থেকে বাঁচাতে পারে। প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে বাঁচতে তাই মদ খাওয়া জরুরি। এ গুজবে পা দিয়েছিল অনেকেই। আর তার মাশুলও গুনতে হল।

ইতিমধ্যেই দেশটিতে ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের কুজেস্তানের বাসিন্দা। বাকি ৭ জনের বাড়ি উত্তরের আলবরজ প্রদেশে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৮ জন। তাদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার।

ইরানের প্রশাসন জানানো হয়, করোনা আটকাতে পারে মদ। এমন ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। মাত্রাতিরিক্ত মিথানল পেটে পড়লে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status