ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এমবাপ্পে করোনা ভাইরাস আক্রান্ত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:34 PM

এমবাপ্পে করোনা ভাইরাস আক্রান্ত!

এমবাপ্পে করোনা ভাইরাস আক্রান্ত!

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ যে বুরুসিয়া ডর্টমুন্ডকে হারাতেই হবে। শুধু হারানোই নয়, জয়টা হতে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। এক গোল দিলেও চলবে, তবে সে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ডর্টমুন্ড যেন একটা গোলও না দিতে পারে।

আর এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিনা বড় দুঃসংবাদ তাড়া করলো প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি)। দলের বড় তারকা কিলিয়ান এমবাপ্পের করোনা ভাইরাস আক্রান্তের খবরে মুহূর্তেই সবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। গুঞ্জন উঠলো- সত্যিই কি এমবাপ্পে করোনা ভাইরাস আক্রান্ত!

গত দুদিন ধরেই নাকি অসুস্থ এই তারকা স্ট্রাইকার। দলের অনুশীলনেও আসছেন না। পিএসজির এই ফরাসি তারকার নাকি গলায় ইনফেকশন হয়েছে। যা কিনা করোনা সংক্রমণের অন্যতম লক্ষণ। তবে শেষ পর্যন্ত স্বস্তির দম নিতে পেয়েছে পিএসজি। এমবাপ্পের শারীরিক পরীক্ষার ফলাফলে করোনা ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ ২১ বছর বয়সী এই ফ্রেঞ্জ তারকা করোনায় আক্রান্ত নন।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় দর্শকশূন্য মাঠে শুরু হবে পিএসজি-ডর্টমুন্ড ম্যাচটি। সেই ম্যাচের আগে এমবাপ্পের ওপর দিয়ে যে ঝড়টা গেল, এখন পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় দায়িত্বটা এসে পড়ছে নেইমারের কাঁধে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status