ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
হাসপাতালে অভিনেত্রী নাসরিন, প্রয়োজন অনেক রক্তের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:36 PM

হাসপাতালে অভিনেত্রী নাসরিন, প্রয়োজন অনেক রক্তের

হাসপাতালে অভিনেত্রী নাসরিন, প্রয়োজন অনেক রক্তের

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নাসরিন। জানা যায়, দীর্ঘদিন ধরে পেটে টিউমার নিয়ে ভুগছেন নাসরিন। সেই টিউমর এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে।

বর্তমানে তিনি রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা না হলে মারাত্মক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক ডা. শামসাদ জাহান শান্তা।

নাসরিন বলেন, 'আমার সমস্যাটা এখন ভয়াবহ। শরীরে রক্তশূন্যতা চলছে। তাই অনেক রক্তের প্রয়োজন। এরই মধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। শরীরের জন্য আরও রক্ত প্রয়োজন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।'

একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন।

বর্তমানে নাসরিন দুই সন্তানের মা। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status