ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা থেকে বাঁচতে মদ খেয়ে হাসপাতালে ২০০ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:28 PM

করোনা থেকে বাঁচতে মদ খেয়ে হাসপাতালে ২০০ জন

করোনা থেকে বাঁচতে মদ খেয়ে হাসপাতালে ২০০ জন

‘মদপান করলে শরীরে করোনাভাইরাস বাসা বাঁধতে পারে না’, এমন চিন্তা থেকে মদপান করে ইরানের খুজেস্তান ও আলবার্জ প্রদেশের ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।

সম্প্রতি ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।


করাজ শহরের ডেপুটি প্রসিকিউটর মোহাম্মদ আঘারি বলেন, নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকিরা উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।

সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

দেশটির আহওয়াজ মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র আলী এহসানপুর বলেছেন, কিছু নাগরিক শুনেছিলেন যে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তারা এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন।

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হয়।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে রোধে অ্যালকোহলের কোনো প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

এদিকে ইতোমধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আট হাজার ৪২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status