ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
৩ করোনা রোগীর ২ জন পুরোপুরি সুস্থ, শিগগিরই ছাড়পত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:22 PM

৩ করোনা রোগীর ২ জন পুরোপুরি সুস্থ, শিগগিরই ছাড়পত্র

৩ করোনা রোগীর ২ জন পুরোপুরি সুস্থ, শিগগিরই ছাড়পত্র

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীর দুই জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার (১১ মার্চ) মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. ফ্লোরা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।


তিনি বলেন, আজ আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ব্যাপারে সুখবর দেব। আমরা আগেও বলে এসেছি যে তিনজন রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তারা কেউ তেমন অসুস্থ ছিলেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা অনুসারে আমরা আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করে আসছিলাম। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় পরপর দুদিন ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। নমুনা পরীক্ষায় পর পর দু'দিন ভাইরাসের উপস্থিতি পাওয়া না গেলে তাদের সুস্থ বলে বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status