ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:56 PM

বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো মাস ছয়েক বাকি। তবে জিম্বাবুয়ে সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা জানিয়ে রাখলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল (সোমবার) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে বাংলাদেশকে। সেখানে নামিবিয়া, নেদারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে মূল পর্বে খেলার টিকিট। তবে বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পাবে না বাংলাদেশ। তাই হাতের কাছে আসা প্রত্যেকটি সুযোগকে কাজে লাগাতে চান রিয়াদ।

টাইগার দলপতি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দিন দূরে নেই। আমার মনে হয় এটা একটা সঠিক সময় যাতে করে আমরা দলটাকে ভালোভাবে প্রস্তুত করতে পারি। প্রতিটি ম্যাচই যদি আমরা স্টেপ বাই স্টেপ খেলতে পারি ও জিততে পারি তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’

টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল এবং এই ফরম্যাটে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আবার আমরা টেস্ট এবং ওয়ানডে সিরিজে বেশ ভালো ক্রিকেট খেলেছি এবং আত্মবিশ্বাস ও অথোরিটি নিয়ে ক্রিকেট খেলেছি। ওই রকম ক্রিকেট খেলতে পারলে আমি আশা করি আমরা সাফল্য পাবো।’

এবারের বাংলাদেশ সফরে মূলত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু সূচী পরিবর্তন করে যুক্ত করা হয়েছে তিন ওয়ানডে। অন্যদিকে টি-টোয়েন্টি করা হয়েছে দুটি।

পরিসংখ্যানের পাতায় তাকালে দেখা যায় এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ১১ ম্যাচে চারবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে সাতবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের তুলনায় সবদিকেই এগিয়ে আছে টাইগাররা। কিন্তু এমন দলের বিপক্ষে খেলার মধ্যে কি কোনো চ্যালেঞ্জ থাকে?

এমন প্রশ্নের উত্তরে রিয়াদ বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি খেলাই চ্যালেঞ্জিং। যার সাথেই খেলেন না কেন। আমরা টেস্ট সিরিজ ও ওয়নাডে সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তারপরেও আমার মনে হয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী একটি দল। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভালো। আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে আসতে হবে। আমরা যদি সহজভাবে নিই, আমাদের জন্য খারাপ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status