ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লিফট ছিঁড়ে ৪০ মিনিট ভেতরে আটকে শ্রমিকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:51 PM

লিফট ছিঁড়ে ৪০ মিনিট ভেতরে আটকে শ্রমিকের মৃত্যু

লিফট ছিঁড়ে ৪০ মিনিট ভেতরে আটকে শ্রমিকের মৃত্যু

টঙ্গীর বিসিক এলাকার তাজ ওয়াশিং কারখানায় লিফট ছিঁড়ে জুলহাস মিয়া (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০৮ মার্চ) বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত জুলহাস মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের রহমত আলীর ছেলে। টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই নজরুল ইসলাম বলেন, টঙ্গীর বিসিক এলাকার তাজ ওয়াশিং কারখানার শ্রমিক জুলহাস মিয়া দুপুরে অফিসের কাজে নিচতলা থেকে তিনতলায় যাওয়ার পথে হঠাৎ বিকট শব্দে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যান। এতে মাথা, বুক ও হাত-পায়ে আঘাত পেয়ে লিফটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

এ সময় কারখানার শ্রমিকরা প্রায় ৪০ মিনিট চেষ্টার পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে জুলহাসের ছোট বোন শিপা ও ভাগনে রাসেলসহ ওই কারখানার কর্মকর্তারা দ্রুত হাসপাতালে ছুটে যান।

টঙ্গী পূর্ব থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status