ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মসজিদের সামনেই ইমামকে কোপালো দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:47 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 March, 2020, 6:56 PM

মসজিদের সামনেই ইমামকে কোপালো দুর্বৃত্তরা

মসজিদের সামনেই ইমামকে কোপালো দুর্বৃত্তরা

হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মাওলানা মহিউদ্দিন নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে ধল গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন ওই জামে মসজিদের ইমাম ও বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আফজল মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্নত আলী নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, মাওলানা মহিউদ্দিন নামে ওই ইমাম নামাজের পর মসজিদের সামনে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে কোপাতে থাকে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইমামকে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মিন্নত আলী নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ওসি আরো জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আটক মিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status