ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 November, 2026, 10:21 PM

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙ্গুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে।

এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি। ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে।

এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status