ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার মিললো শৈল মাছের পেটে ইয়াবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:31 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 March, 2020, 6:58 PM

এবার মিললো শৈল মাছের পেটে ইয়াবা

এবার মিললো শৈল মাছের পেটে ইয়াবা

সুপারি, পাকস্থলি, ফল, সবজির পর এবার ইয়াবা পাচারের জন্য মাদক কারবারিরা বেছে নিয়েছে মাছকে। বাজারের ব্যাগে শাকসবজির সঙ্গে থাকা একটি শৈল মাছের পেট থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গিয়াস উদ্দিন চৌধুরী (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালি থেকে গতকাল শনিবার রাতে তাকে আটক করে পুলিশ।
 
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারু ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবখালি হোটেল রিদমের সামনে থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। তার কাছে একটি বাজারের ব্যাগ ছিল। সেখানে বিভিন্ন শাকসবজির সঙ্গে একটি শৈল মাছও ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা অস্বকীকার করেন। ওই ব্যক্তির শরীর তল্লাশি করেও কোনো মাদক পাওয়া যায়নি। পরে বাজারের ব্যাগে থাকা শৈল মাছের পেট থেকে একটি ছোট পুটলি বের করা হয়। সেখানে ১৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status