ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার করোনা ভাইরাসের থাবায় সালমান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:24 PM

এবার করোনা ভাইরাসের থাবায় সালমান খান

এবার করোনা ভাইরাসের থাবায় সালমান খান

আজারবাইজানে বলিউডের ভাইজান সালমান খানের ‘রাধে’ ছবির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং ছিল। করোনাভাইরাসের ভয়ে সে শুটিং বাতিল করা হয়েছে।

দোহা কিংবা দুবাই হয়ে আজারবাইজানে যেতে হতো ‘রাধে’ ছবির শুটিং ইউনিটকে। ভাইরাসের এমন প্রকোপের সময় এত বড় শুটিং ইউনিট নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা বাতিল করা হয়েছে। মিড ডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুটিং ইউনিটের কিছু লোককে আগেই আজারবাইজানের রাজধানী বাকুতে পাঠানো হয়েছিল প্রস্তুতি নেয়ার জন্য। কিন্তু তাদের ভারত ফিরিয়ে আনা হচ্ছে। এখনো অন্য কোথাও সে শুটিং করা হবে বলে ধারনা করা হচ্ছে।

‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকা দিশা পাটানি। সালমানের ‘ভারত’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। ছবির ‘স্লো মোশন’ গানে সালমানের সঙ্গে নেচে দিশা বেশ নজরও কেড়েছিলেন।


এবার নায়িকা হয়ে কাজ করছেন সালমানের সঙ্গে। ‘দাবাং’ ছবির মতো এখানেও সালমানকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। নেতিবাচক একটি চরিত্রে দেখা মিলতে পারে রণদ্বীপ হুদার। ছবিটি মুক্তি পাচ্ছে ঈদে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status