ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেষ হলো নিরব-বুবলির ক্যাসিনো মিশন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:23 PM

শেষ হলো নিরব-বুবলির ক্যাসিনো মিশন!

শেষ হলো নিরব-বুবলির ক্যাসিনো মিশন!

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করলেন। নির্মাতা সৈকত নাসির পরিচালিত এ ছবির শুটিং শেষ হয় গেল ২৪ নভেম্বর। এদিন শুটিংয়ের মাধ্যমে শেষ হলো নিরব-বুবলির ‘ক্যাসিনো’ মিশন।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। ছবিটির মূল গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।

নিরব-বুবলি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল। ছবির গান করছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন, মার্সেল। জানা গেছে, ‘ক্যাসিনো’ ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।

‘ক্যাসিনো’র বিষয়ে নিরব বলেন, সিনেমাটি নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করেছি। ‘ক্যাসিনো’র মাধ্যমে দর্শকরা নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখতে পাবেন। কাজটি করতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

প্রসঙ্গত, সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলি। তারা একসঙ্গে ১১ টি ছবি কাজ করেছেন। ‘ক্যাসিনো’ হতে যাচ্ছে শাকিবকে ছাড়া বুবলির প্রথম ছবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status