ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তিনটি বিলাসবহুল গাড়ি কি করে কিনলেন নুসরাত ফারিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:15 PM

তিনটি বিলাসবহুল গাড়ি কি করে কিনলেন নুসরাত ফারিয়া!

তিনটি বিলাসবহুল গাড়ি কি করে কিনলেন নুসরাত ফারিয়া!

মিডিয়া পাড়ায় আলোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারে অভিনয় করেছেন তিনি অনেক। তবে তার কোন ছবিই তেমন ভাল ব্যাবসার মুখ দেখেনি। এছাড়া নিজের করা মিউজিক ভিডিওতেও কণ্ঠও দিয়েছিলেন তিনি। সেগুলোও তেমন একটা মানুষের মুখে শোনা যায় না।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হওয়ার কারণে যেকোন কিছুই পোস্ট করেন বিভিন্ন প্ল্যাটফর্মে। ২০১৮ সালে কিনেছিলেন অডি এথ্রি মডেলের একটি গাড়ি। গাড়িটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বেশ বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। যার প্রেক্ষিতে মুখ খুলতেও বাধ্য হয়েছিলেন ফারিয়া।

এদিকে দুই বছর শেষ না হতেই এবার নুসরাত ফারিয়া কিনলেন টয়োটা সিএইচআর মডেলের নতুন আরো একটি গাড়ি। গতকাল নীল রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লেখেন, নিউ রাইড। দাম না জানালেও বাজারে আনুমানিক গাড়িটির দাম ৩০-৩৫ লক্ষ টাকা হবে।

ক্যারিয়ারে তার অভিনীত ছবি তেমন একটা ব্যাবসা সফল না হলেও তিনটি বিলাসবহুল গাড়ির মালিক নুসরাত ফারিয়া। গাড়িগুলো হলো টয়োটা জি করোলা, অডি এথ্রি ও সিএইচআর।


যেহেতু এবার তার বিলাসবহুল অডি গাড়ি কেনার স্বপ্ন মিটেছে। তাই এবার প্রশ্ন উঠেছে, কবে বিয়ে করবেন এ অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরে বিয়ে নিয়ে এখনো কিছু জানাননি ফারিয়া।

উল্লেখ্য ২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া, কিন্তু কোন ছবিই তেমন বক্স অফিসে সফল হতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status