ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সরকারি খাতায় তিনি মৃত!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:13 PM

সরকারি খাতায় তিনি মৃত!

সরকারি খাতায় তিনি মৃত!

নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকার লক্ষণহাটি মহল্লার আব্দুস সামাদ জীবিত হয়েও সরকারি খাতায় মৃত! পরিবার সূত্রে জানা যায়, সুস্থ, স্বাভাবিক, কাজকর্মে উজ্জীবিত বাগাতিপাড়ার একজন কৃষক এই আব্দুস সামাদ। তিনি বাস্তবে জীবিত হলেও সরকারি খাতায় তাকে মৃত দেখানো হয়েছে!

এ ব্যাপারে গত ৫ বছর ধরে বিভিন্ন দফতরে লিখিত আবেদনের পাশাপাশি মৌখিক অনুরোধ আর জনপ্রতিনিধিদের জানানোর পরেও সরকারি খাতায় তিনি জীবিত হতে পারেননি। ফলে দেশের সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে তিনি ব্যর্থ হয়েছেন বিগত দুটি নির্বাচনে ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খুব অল্প সময়ে এটি সংশোধনের আশ্বাস দিলেও আব্দুস সামাদ জানেন না অল্প সময় মানে কত বছর?
শুক্রবার বিকেলে শত শত মানুষ স্মার্ট কার্ড পেলেও দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে ফিরে যেতে হলো তাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আবদুস সামাদ।

কৃষক আব্দুস সামাদ জানান, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র পান। গত উপজেলা নির্বাচনের আগের নির্বাচনে উপজেলা পরিষদে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এ কারণে ভোট দিতে পারেননি তিনি। পরে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও সরকারি ওই তালিকায় নিজেকে জীবিত হিসেবে নিজের নাম উঠাতে পারেননি।

এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানদের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। সর্বশেষ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেছেন। এ সময় তাকে বলা হয়েছে খুব অল্প সময়ে তিনি সংশোধিত তালিকায় নাম দেখতে পারবেন।

শুক্রবার বিকেলে স্মার্ট কার্ড আনতে গিয়ে একই রকম ভোগান্তিতে পড়েন তিনি। বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুস সামাদ তার ওয়ার্ডের ভোটার। প্রায় এক বছর আগে বিষয়টি জানার পর বহুভাবে চেষ্টা করেছেন। কিন্তু আজও আব্দুস সামাদের বিষয়টি সমাধান না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রায় তিন মাস আগে আব্দুস সামাদের লিখিত আবেদন পাওয়ার পর তিনি ঢাকায় পাঠিয়েছেন। ঢাকা থেকে সংশোধনী আসলে তিনি সামাদকে নিশ্চিত করতে পারবেন।

আব্দুস সামাদের ছেলে ফজলুর রহমান বলেন, সচেতন নাগরিক হিসেবে গত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বাবা। একইভাবে এলাকার বিভিন্ন মানুষ স্মার্ট কার্ড পেলেও আমার বাবা সেই স্মার্ট কার্ড থেকে হয়েছেন বঞ্চিত হয়েছেন। সরকারি খাতায় মৃত হিসেবে নাম থাকায় নানা অসুবিধা এবং অস্বস্তিতে আছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status