‘রাখি-বন্ধন’ ২০১৬-এর শেষের দিকে বাংলা টেলিভিশনে শুরু হয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিক। দু’বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি।
দুই খুদে শিল্পী রাখি এবং বন্ধন দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু তাদের নাকি আর দেখা যাবে না এই ধারাবাহিকে। কেন জানেন?
খুদে ‘রাখি’র চরিত্রে অভিনয় করছিল কৃতিকা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকেই প্রথম অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তার। অন্যদিকে ‘বন্ধন’ অর্থাত্ সোহম বসু রায়চৌধুরি এর আগে বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছে।
কিন্তু এই চরিত্রটি তাকে জনপ্রিয়তা দিয়েছে অনেক বেশি। হঠাত্ই ধারাবাহিক থেকে কেন সরে গেল এই দুই শিল্পী? এখন তারা দুজন পড়ালেখা নিয়ে ব্যস্ত পার করছেন।