ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নারী দিবসে স্বপ্নভঙ্গ ভারতের, পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 6:09 PM

নারী দিবসে স্বপ্নভঙ্গ ভারতের, পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নারী দিবসে স্বপ্নভঙ্গ ভারতের, পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আইসিসি নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ভারতের কাছেই হেরেছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে সেই ভারতকে দুরমুশ করে পঞ্চমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট মাথায় উঠল অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার ১৮৪ রানের জবাবে ভারত ৯৯ রানে গুটিয়ে গেল। ৮৫ রানে ম্যাচ জয় করলো অস্ট্রেলিয়া।

আজ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীশক্তির জয়গাথা লেখার সুবর্ন সুযোগ ছিল। কিন্তু ভারতকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথমে ভারতের সামনে বিরাট রানের টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া। আর তারপর চাপের মুখে ভারতীয় ব্যাটিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
গোটা টুর্নামেন্টে ১৬১ রান করে দুরন্ত পারফর্ম করা শেফালিকে ফাইনালে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মেগান স্কাট। আর তাতেই ধাক্কা খায় ভারত। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় মেয়েরা। পর পর ফিরে যান জেমাইমা রডরিগেজ (০), স্মৃতি মান্ধানা (১১), হরমনপ্রীত কৌর (৪), বেদা কৃষ্ণমূর্তিরা (১৯)। একা কিছুটা লড়াই চালালেন দীপ্তি শর্মা। ৩৩ রান করেন তিনি। আর তানিয়া ভাটিয়ার কনকাশন সাবস্টিটিউট রিচা ঘোষ (১৮) কিছুটা মারমুখী মেজাজে ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার হয়ে স্কাট ৪টি এবং জোনাসেন ৩টি উইকেট নেন।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন অজি ক্রিকেটাররা। এলিসা হিলি-বেথ মুনির দুরন্ত ওপেনিং পার্টনারশিপই কার্যত জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলারদের পিটিয়ে ৩৯ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এলিসা হিলি। বেথ মুনি ৭৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অজিরা।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status