ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 November, 2026, 10:34 AM

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে নামার আগে একের পর এক চোটে বিপর্যস্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অনুশীলন না করায় অধিনায়ক কিলিয়ান এমবাপেকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। সেটাই সত্য বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। তিনি ইতালির বিপক্ষে নিজের অন্যতম প্রধান তারকার ছিটকে পড়ার তথ্য জানিয়েছেন।

২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে সর্বশেষ খেলেছিলেন এমবাপে। সেদিন তিনি ম্যাচজয়ী গোলও করেন। কিন্তু এরপর বাম হাঁটুতে চোটের কারণে পরবর্তী তিন ম্যাচ মিস করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এবার নভেম্বর উইন্ডোর শুরুতেও তিনি একই অভিজ্ঞতার মুখে পড়লেন।

ফরাসি পত্রিকা লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এবং সে কারণে বুধবার জাতীয় দলের অনুশীলনে ছিলেন না। গণমাধ্যমটিকে জিদান জানিয়েছেন, ‘সে কালকে (আজ) মাঠের বাইরে থাকবে। কিছুটা ব্যথা আছে তার এবং যথারীতি আমরা কোনো ঝুঁকি নেব না। যেকোনো খেলোয়াড়কে হারানো দুঃখজনক, কিন্তু এটাই খেলার অংশ। আশা করি এটি বেশি গুরুতর হবে না এবং রোববার (পরবর্তী) ম্যাচের আগে তাকে পাওয়া যাবে।’

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

এমবাপের চোটের কথা শুনে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির খুশিই হওয়ার কথা। সেই প্রসঙ্গ উঠতেই মজার ছলে তিনি বলেন, ‘আমার পরামর্শ সে যাতে ঝুঁকি না নেয়। কারণ সামনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। তাই ভালো হয় যদি সে কালকের (আজ) ম্যাচ না খেলে। বিষয়টি বাদ দিলে অবশ্য ফ্রান্সের স্কোয়াডে অনেক ফরোয়ার্ড আছে, যেখানে একজনের চেয়ে অন্যজন ভালো, তাদের মধ্য থেকে বেছে নেওয়ার কাজটাও কঠিন।’

ইতালি ম্যাচের পর রোববার তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মিলানের সান সিরোয় স্বাগতিক ইতালির আতিথ্য নেবে জিদানের দল। এই ম্যাচের আগে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির ২০ বছর বয়সী মিডফিল্ডার মায়ুলু। তাকে নেওয়া হয়েছে চোটে পড়া অঁরেলিয়ে চুয়ামেনির জায়গায়।

এ ছাড়া চোটের কারণে এই উইন্ডো থেকে ছিটকে গেছেন ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামও। তার জায়গায় বোর্নমাউথের ২০ বছর বয়সী ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিকে ডাকা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status