ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
তামিম টি-টোয়েন্টি সিরিজেও সেঞ্চুরি হাঁকাতে পারেন: মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:00 PM

তামিম টি-টোয়েন্টি সিরিজেও সেঞ্চুরি হাঁকাতে পারেন: মাহমুদউল্লাহ

তামিম টি-টোয়েন্টি সিরিজেও সেঞ্চুরি হাঁকাতে পারেন: মাহমুদউল্লাহ

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, তামিমের স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে। ও যদি নিজের মতো ব্যাটিং করতে পারে তাহলে সে এই (টি-টোয়েন্টি) সিরিজেও সেঞ্চুরি হাঁকাতে পারে।

সোমবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ দল। তার আগে রোববার মিরপুর শেরেবাংলায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, তামিম খুবই ভালো ছন্দে ব্যাট করছে। সে টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ব্যাটিংয়ের ধরন নিয়ে। পিচের সহায়তা নিয়ে ও যেভাবে ব্যাট করবে আমার মনে হয় এটাই ফলপ্রসূ হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুটি করে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। লিটনতো তামিমকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ (১৭৬) রানের ইতিহাস গড়েছেন।

লিটন প্রসঙ্গে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, লিটনের ব্যাটিং দেখা অনেক তৃপ্তিদায়ক ছিল। আশা করি সামনের দিনগুলোতেও এমন ব্যাটিং ধরে রাখবে। যেভাবে তামিম-লিটন ব্যাটিং করেছে, আমি খুব আশাবাদী। সাবলীলভাবে ব্যাটিং করেই সেঞ্চুরি করেছে। ব্যাটসম্যানরা ফর্মে আছে। আমার মনে হয় ভালো রানের আশা করতে পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status