ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
রেললাইনে মিলল ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:53 PM

রেললাইনে মিলল ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ

রেললাইনে মিলল ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ

রাজশাহীর পুঠিয়ায় মিজানুর রহমান বাবু নামে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবু একই উপজেলার বানেশ্বর ইউপির বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি টাইলস ব্যবসায়ী ছিলেন।

বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে বেলপুকুর রেলগেট এলাকায় বাবুর দ্বিখণ্ডিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, বৃহস্পতিবার রাতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status