ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
মনপুরায় ২ মণ জব্দ ইলিশ এতিমখানায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:56 PM

মনপুরায় ২ মণ জব্দ ইলিশ এতিমখানায়

মনপুরায় ২ মণ জব্দ ইলিশ এতিমখানায়

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। এ সময় ব্যবসায়ীর কোল্ডস্টোরেজ থেকে ২ মণ ইলিশ জব্দ করে এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী মৎস্য ঘাটে ফারুকের গদি ঘরের অভিযান চালিয়ে ওই ইলিশ মাছ জব্দ করা হয়।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, দক্ষিণ সাকুচিয়ার পচাঁকোড়ালিয়া, মাঝেরকাঠি মৎস্য আড়ত ও উত্তর সাকুচিয়ার লতাখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। লতাখালী মৎস্য ব্যবসায়ী ফারুকের গদি ঘরে অভিযান চালিয়ে ২ মণ ইলিশ জব্দ করা হয়। ইলিশ মজুদ রাখার দায়ে মৎস্য আইনে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি মার্চ ও এপ্রিলে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status