ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ভাড়া বাসার মেঝেতে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:51 PM

ভাড়া বাসার মেঝেতে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

ভাড়া বাসার মেঝেতে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছেন।

শুক্রবার দুপুরে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকার আলাউদ্দিনের বাড়ির দোতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজেদা বেগম বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন।

আশুলিয়া থানার এসআই আরমান আসাওয়াত জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন ওই দম্পতি। শুক্রবার সকালে তাদের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে ঢোকে প্রতিবেশীরা। এ সময় মেঝেতে সাজেদার মরদেহ দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজধানীয়র সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যার পর সুজন পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status