কিশোরীকে জুসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে ৫/৬ জন মিলে পালাক্রমে ধর্ষন।
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:25 PM
কিশোরীকে জুসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে ৫/৬ জন মিলে পালাক্রমে ধর্ষন।
কুমিল্লায় বন্ধুদের নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ মামলায় জুয়েল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল রানা কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
প্রধান আসামি জুয়েল রানা গ্রেফতার হলেও তার বন্ধু ও সহযোগিরা এখনো পালাতক রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
র্যাবের এই কর্মকর্তা জানান, জুয়েল গত দুই-তিন মাস যাবৎ ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। ২১ ফেব্রুয়ারি জুয়েল তার সহযোগীদের নিয়ে পালাক্রমে কিশোরীকে ধর্ষনের পরিকল্পনা করে।
পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি জুয়েল মোবাইলে কিশোরীকে পার্শ্ববর্তী গ্রামের ফকির বাড়িতে অনুষ্ঠিত ওরশে আমন্ত্রণ জানায়। ফেরার সময় কথা বলার অজুহাতে এলাকার আরিফুল ইসলামের পরিত্যক্ত ঘরে নিয়ে যায় সে।
এসময় জুয়েল তার সহযোগীদের সহায়তায় জুসের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে ৫/৬ জন মিলে পালাক্রমে ধর্ষন করে। মোবাইল ফোনে ধর্ষনের ভিডিওচিত্রটি ধারণ করে রাখে তারা।
রাতভর ধর্ষণ শেষে ভোরে রাস্তার পার্শ্বে ফেলে পালিয়ে যায় জুয়েল এবং তার সহযোগিরা। এই ঘটনায় ভুক্তভোগি কিশোরীর মা বাদী হয়ে ২৯ ফেব্রুয়ারি হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।