ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়পুরহাটে ভারত থেকে আসা বাঘটি ছেড়ে দিয়েছে বন বিভাগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 9:36 PM

জয়পুরহাটে ভারত থেকে আসা বাঘটি ছেড়ে দিয়েছে বন বিভাগ

জয়পুরহাটে ভারত থেকে আসা বাঘটি ছেড়ে দিয়েছে বন বিভাগ

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমরপুর হাজীপাড়া গ্রামে ঢুকেপড়া গেছো বাঘটি উদ্ধার করে একটি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

ওই গ্রামে বাঘ ঢুকে পড়েছে জেনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যায়। এলাকাবাসীসহ তারা বাঘটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগকে খবর দেয়া হয়। তারা এসে বাঘটি উদ্ধার করে পাশের আরেকটি জঙ্গলে ছেড়ে দেয়।

কমরপুর হাজীপাড়া গ্রামের লাইজু, কুতুবউদ্দিন, নেপালসহ প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বাঁশ ঝাড়ে বন্য প্রাণীটি দেখে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। জনতার ভয়ে প্রাণী বাঁশঝাড়ে ঢুকে পড়ে। বন্যপ্রাণীটি ভারতের কোনো এক বন-জঙ্গল থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের খবর পেয়ে বন্যপ্রাণীসহ এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগকেও জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status