ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধুকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 7:18 PM

বন্ধুকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র খুন

বন্ধুকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র খুন

গাজীপুরের ভূরুলিয়ায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার এক বন্ধু। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ।

মরাদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাঈম সরকার সিটি করপোরেশনের পশ্চিম ভূরুলিয়া এলাকার লোকমান সরকারের ছেলে। সে স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী’র ২য় বর্ষের ছাত্র।

জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভূরুলিয়া এলাকায় কলেজের পাশে বসে আড্ডা দিচ্ছিল বোর্ড বাজার এলাকার আহত মুন্না ও তার এক বান্ধবী। এ সময় সেখানে স্থানীয় তিন যুবক তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়।

পরে মুন্না তাকে সাহায্যের জন্য বন্ধু নাইমকে ডেকে নেয়। নাইম ঘটনাস্থলে গেলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে ওই তিন যুবক। এসময় গুরুতর আহত হন নাইম ও তার বন্ধু মুন্না।  

তাদের উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status