ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী খুনের ঘটনায় মামা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 4:37 PM

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী খুনের ঘটনায় মামা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী খুনের ঘটনায় মামা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী শ্রাবণী রানীকে গলা কেটে হত্যার অভিযোগে সৎ মামা সোহাগ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে এ ঘটনা ঘটে।   

বৃহস্পতিবার দুপুরে শ্রাবণী রানীর বাবা ভবেশ চন্দ্র বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সোহাগ বর্মনসহ  অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত সোহাগ বর্মনকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়।   

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে গলা কেটে স্কুল ছাত্রী শ্রাবণী রানী রায়কে খুন করে সৎ মামা সোহাগ। পরে পুলিশ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্রাবণী ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status