ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কেমন হবে ভবিষ্যতের পর্নোগ্রাফি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 7:15 PM

কেমন হবে ভবিষ্যতের পর্নোগ্রাফি?

কেমন হবে ভবিষ্যতের পর্নোগ্রাফি?

ইন্টারনেট সহজলভ্য হওয়ায় পর্ণগ্রাফি চলে এসেছে আমজনতার হাতের মুঠোয়। এখন আর বাড়ির আলমারির উঁচু তাকের পিছনে লুকিয়ে রাখতে হয় না ম্যাগাজিন। মাত্র এক ক্লিকেই পেয়ে যাওয়া যায় নিজের পছন্দের ছবি। ২০১৬ সালে -র হিসাব অনুযায়ি ২ হাজার ১০০ কোটি মানুষ পর্ণহাবের চক্কর কেটেছেন। আর কতক্ষণ এই সাইটে সময় কাটিয়েছেন জানেন ৪০০ কোটি ঘন্টা।

আগামিতে যা দিন আসেছ তা ভাবলে অবাক হয়ে যাবেন। হয়ত শয্যাসঙ্গিনী হিসেবে পেয়ে যাওয়া যাবে সানি লিওনি কিংবা মিঞা খালিফাদের। শুধু মনের ভাবনায় নয়, তথ্যপ্রযুক্তিগতভাবে এতটাই এগিয়ে চলেছে প্রাপ্তবয়স্ক বিনোদন দুনিয়া অনুভূতিও জুড়ে যেতে পারে। গবেষকরা এই নিয়ে রীতিমতো গবেষণাও চালাচ্ছেন।

প্রযুক্তি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে গেছে। এখন গবেষকরা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন ভবিষ্যতের পর্নগ্রাফি ঠিক কীরকম হতে চলেছে। এটা কী হাইপার রিয়াল বা ভার্চুয়াল রিয়েলিটির জগতে পৌঁছে যাবে। যিনি দেখবেন তিনিই কী অংশ নিতে পারবেন ভিডিও-র মুভমেন্টে, নাকি পার্টনার বদলে রোবট হয়ে যাবে।

ডক্টর টিব্বলস একজন নামী সোশিওলজিস্ট। তিনি এই বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তার গবেষণার বিষয় যৌনতা, সমাজ ও অ্যাডাল্ট এনটারটেনমেন্ট। তার গবেষণার ফলাফল পর্নগ্রাফি সমাজকে আরও মুক্তমনের হতে সাহায্য করে। এখনকার মানুষ নিজেদের কীরকম ভাবে তৈরি করছেন তারওপরই নির্ভর করবে ভবিষ্যতের প্রাপ্তবয়স্ক বিনোদনের রূপরেখা।

প্রাপ্তবয়স্ক বিনোদনের রূপরেখা কীরকম হতে চলেছে জানলে বিস্মিত হবে। হয়ত সেলিব্রিটিদের সঙ্গে যৌনতার সুখ ভারচুয়াল রিয়েলিটি তে উপভোগ করার দিনও খুব দূরে নয়। যৌন কল্পনাকে আরও মাত্রা দিতে শুধু হেডসেটের ব্যবহার নয় থাকবে আরও গভীরতা। সাম্প্রতিক বছরগুলি এই প্রাপ্তবয়স্ক বিনোদনের সামগ্রী যেভাবে বদলে গেছে তাতে ভবিষ্যতে বিপ্লব হয়ে যেতে চলেছে। তবে সমাজ এই ভারচুয়াল রিয়েলটি নেওয়ার জন্য কতটা তৈরি সেটা নিয়েই গবেষণা চলছে।

যৌনতা সৃষ্টির আদিকাল থেকেই রয়েছে এবং যতদিন সভ্যতা থাকবে ততদিন এটা থেকে যাবে। হয়ত বেশকিছু পরিবর্তন এসেছে কিন্তু মূল বিষয়টা একই চক্রের আদলে ঘোরাফেরা করছে। ১০-১৫ বছর আগেও ডেটিং সাইট দেখে ডেটে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা ছিল এখনও কিন্তু সেইসব বাধা আর কাজ করে না।

আবার এখন যেমন ‘হুক আপ সেক্স’ কথাটা বললেই নাক শিঁটকান। হয়ত দেখা যাবে আর দশ বছর বাদে এটাও মামুলি ব্যাপার হয়ে যাবে। তেমনিই সময়ের সঙ্গে ভারসাম্য রেখে বদল হতে থাকবে প্রাপ্তবয়স্ক বিনোদনের দুনিয়াতেও। যৌনতার ক্ষেত্রেও বদল হতে পারে এই বিনোদনের হাত ধরে। সামাজিক ক্ষেত্রে থেকে শুরু করে মানবিক ক্ষেত্রে সব জায়গাতেই আাগামী দশ বছরে আরও বদলে যাবে আপনার দুনিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status