ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হ্যাকারদের কবলে বার্সা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 7:10 PM

হ্যাকারদের কবলে বার্সা

হ্যাকারদের কবলে বার্সা

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গেটাফেকে হারিয়ে ভালোই উল্লাস করেছেন মেসিরা। কিন্তু ওই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত পোহানোর আগেই হ্যাকারদের কবলে পড়ল বার্সা। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অলিম্পিক ও বার্সার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ‘আওয়ার মাইন’ নামে একটি চক্র এ দুটি অ্যাকাউন্ট হ্যাক করায় কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

এর আগে ২০১৭ সালে একবার বার্সার অ্যাকাউন্ট হ্যাক করেছিল আওয়ার মাইন চক্র। তখন তারা মিথ্যা দাবি করেছিল, পিএসজি থেকে অ্যাঙ্গেল ডি মারিয়াকে কিনবে বার্সা।

অ্যাকাউন্ট উদ্ধারের পর হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করেছে বার্সা, ‘বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ কারণে ক্লাবের বাইরে থেকে ছাড়া বার্তা দেখা যাচ্ছে। কিন্তু সেগুলো মুছে ফেলা হয়েছে। এ ঘটনার তদন্ত করে নিরাপত্তাব্যবস্থা অবশ্যই বাড়ানো হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status